প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:০৬ পিএম আপডেট: ১২.১২.২০২২ ৬:৩০ পিএম (ভিজিট : ৯৪১)

X
বরিশালের বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ি ডি এস আলিম মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শতভাগ পাসের পাশাপাশি প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৫ (এ প্লাস) এবং ৬০ শতাংশ শিক্ষার্থী এ গ্রেড পেয়ে কৃতকার্য হয়েছে।
এই মাদ্রাসাটি বরিশাল জেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে তুলে ধরেছে। প্রতিষ্ঠার পর থেকেই দাখিল ও আলিম পরীক্ষায় থানা ও জেলা পর্যায়ে বিশেষ স্থান অর্জন করে আসছে। মাদ্রাসার ২৫ বছরের ইতিহাসে উল্লেখযোগ্য সংখ্যক আলেম তৈরির পাশাপাশি, সাধারণ শিক্ষায়ও ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে।
মসজিদবাড়ি ডি এস আলিম মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট জন ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৫ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েছে। দক্ষ, মেধাবী, ত্যাগী ও একনিষ্ঠ শিক্ষকমণ্ডলীর নিরন্তর প্রচেষ্টার ফলেই প্রত্যন্ত জনপদের এই মাদ্রাসাটি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। নবনির্বাচিত গভনিং বডির শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ ও কার্যকর ভূমিকা প্রতিষ্ঠানটিকে এলাকাবাসীর আস্থার জায়গায় পরিণত করেছে।
বাবু/জেএম