প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম (ভিজিট : ১৫৪)

X
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সদর উপজেলার গিরীশনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিলা খাতুন (৮) গিরীশনগর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে, এবং গিরীশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে আজিলা খাতুন বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় রাস্তার ওপর উঠলে চলন্ত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই আজিলা খাতুন মারা যায়।
এ ব্যাপারে দর্শনা থানার ওসি লুৎফুল কবির বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আজিলার পরিবারের সিদ্ধান্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাবু/জেএম