নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার

2022-12-12T19:05:17+00:00
2022-12-12T19:05:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ জানান, উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মো. সুজন সোনাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy