বাগেরহাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে

2022-12-13T17:11:19+00:00
2022-12-13T17:13:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:১১ পিএম  আপডেট: ১৩.১২.২০২২ ৫:১৩ পিএম  (ভিজিট : ২০২)
X

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে ৪০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেন। 

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিদয় হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম,আবুল হাসান ও হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন। 
বিনামূল্যে বিতরণকৃত এসব কৃষি উপকরণের মধ্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ, ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ, ১০ কেজি করে জিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ হয়। অনুষ্ঠানে উপজেলার দু’জন কৃষককে ৭০ ভাগ টাকা ভর্তুকীতে দুইটি পাওয়ার টিলার প্রদান করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy