পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিডিউল বিপর্যয়ের কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতিতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায়

2022-12-13T17:59:03+00:00
2022-12-13T17:59:03+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিডিউল বিপর্যয়
পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনের যাত্রা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৪৮)
X

সিডিউল বিপর্যয়ের কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতিতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে সিডিউল বিপর্যয় ঘটে।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে- টাঙ্গাইল কমিউটার, ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। ফলে বেলা ১১টার দিকে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy