আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল এলাকা থেকে

2022-12-13T18:18:25+00:00
2022-12-13T18:18:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:১৮ পিএম   (ভিজিট : ৩২৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আখাউড়া উপজেলার জাঙ্গাল গ্রামের ওবায়দুল হক, গঙ্গাসাগর গ্রামের মো. বিজয় ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের আজিজুল হক। তাদের কাছ থেকে রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে সড়কে জড়ো হওয়ার খবরে এস.আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে টানমান্দাইল এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এস আই মোবারক বাদী হয়ে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy