সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার সদর উপজেলার দেবনগর এলাকায় ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

2022-12-13T18:32:41+00:00
2022-12-13T18:32:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৫১)
X

সাতক্ষীরার সদর উপজেলার দেবনগর এলাকায় ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নলকুড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে ইটভাটার শ্রমিক ফয়সাল হোসেন (২৫) ও মথুরাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে সজিব রহমান (১৭)। সজিব চলতি বছর স্থানীয় মধুরাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয়রা জানান, বিনেরপোতা দিক থেকে ইটভাটার শ্রমিক ফয়সাল হোসেন ভ্যান চালিয়ে এবং সজিব রহমান বাইসাইকেলযোগে নিজ নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও সাইকেলের ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফয়সাল নিহত হন। সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকের নিচ থেকে ফয়সাল হোসেনের মরদেহ উদ্ধার করে। আর সজিব রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। ঘাতক ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy