সিরাজগঞ্জে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর শহিদুল ইসলাম (৪০) নামের এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে

2022-12-13T19:12:58+00:00
2022-12-13T19:12:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:১২ পিএম   (ভিজিট : ১৯১)
X

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর শহিদুল ইসলাম (৪০) নামের এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ির পাশের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম এনায়েতপুর গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন তিনি। এরপর গত ১২ ডিসেম্বর রাতে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জলাশয়ে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, জলাশয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের দুটি চিহ্ন পাওয়া গেছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy