নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মো. মহিন উদ্দিন (১৮) নামের এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। নিহত মহিন উদ্দিন সেনবাগ

2022-12-13T19:28:42+00:00
2022-12-13T19:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:২৮ পিএম   (ভিজিট : ২১০)
X

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মো. মহিন উদ্দিন (১৮) নামের এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। নিহত মহিন উদ্দিন সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের খান বাড়ির মো. আজাদের ছেলে। সে পেশায় দিন মজুর ট্রাক্টর শ্রমিক। 

মঙ্গলাবার সকালে উপজেলার কুকুবেরহাট লেমুয়া সড়কের ছাওতুল হেরা মাদরাসা সংলগ্ন স্থানে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনে ন্যায় মহিন উদ্দিন কাজ করার জন্য মাটি ও ইট পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরে যায়। মহিউদ্দিন ড্রাইভারের পাশ্বে বসে ছিলেন ছিলের আকস্মিক ভাবে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।   

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy