ঘাটাইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

ঘাটাইলে প্রতিপক্ষের আঘাতে জামের আলী (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার কোচবাড়ি

2022-12-13T19:39:41+00:00
2022-12-13T19:39:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৩৩১)
X

ঘাটাইলে প্রতিপক্ষের আঘাতে জামের আলী (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার কোচবাড়ি কর্ণা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরধরে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সমলা খাতুন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জামের আলী উপজেলার জামুরিয়া ইউনিয়নের কোচবাড়ি কর্ণা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে। চাচাতো ভাই আব্দুল মন্ডলের সাথে জামের আলীর পরিবারের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জামের আলীর ছেলে শহীদুল সম্প্রতি অন্যত্র বাড়ি করায় তার বসত ঘরবাড়িতে থেকে সরিয়ে নেয়। এতে বাড়ির একটি অংশ ফাঁকা হয়ে যায়।

জামের আলী মঙ্গলবার সকালে ওই ফাঁকা অংশে সীমানা নির্ধারনি বেড়া দিতে গেলে আব্দুল মন্ডলের ছেলে আবু হানিফাসহ তার পরিবারের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে তারা তাকে কিলঘুষি মারলে পড়ে গিয়ে বাঁশের খুঁটির সাথে আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, বৃদ্ধার লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy