বগুড়ায় টাকা নিয়ে উধাও এনজিও

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার মহাস্থান বন্দরে সেঞ্চুরি সঞ্চয় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) চার শতাধিক গ্রাহকের দৈনিক সঞ্চয় করা প্রায়

2022-12-13T20:10:58+00:00
2022-12-13T20:10:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় টাকা নিয়ে উধাও এনজিও
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:১০ পিএম   (ভিজিট : ২৪৮)
X

বগুড়ার মহাস্থান বন্দরে সেঞ্চুরি সঞ্চয় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) চার শতাধিক গ্রাহকের দৈনিক সঞ্চয় করা প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে সংস্থার পরিচালক এনামুল হক। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের হাতিবান্দা নাগরকান্দি গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র। 

এ ব্যাপারে মহাস্থান বাজারের কয়েকজন ভুক্তভোগী ওই সংস্থার পরিচালক এনামুল হককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে,  মহাস্থান বন্দর ও বাজারে প্রায় ৮ বছর ধরে সেঞ্চুরি সঞ্চয় সমিতিতে তারা সঞ্চয় করে আসছেন। এখানকার প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীরা দিন শেষে মুনাফার একটি অংশ ওই সমিতিতে সঞ্চয় করেন। 

সমিতির নিয়ম অনুসারে বছর শেষে নতুন বছরের শুরুতে সদস্যদের সঞ্চিত অর্থ সকল সদস্যদের মধ্যে বন্টন করা হয়।  এনামুল হক কয়েক বছর বিশ্বস্ততার সাথে সমিতির গ্রাহকদের সঞ্চিত অর্থ বিতরণ করে সদস্যদের আস্থা অর্জন করেন। গত বছরের টাকা এবার বুঝিয়ে না দিয়ে তিনি উধাও হয়ে যান। 

এদিকে মহাস্থানে সঞ্চয় সমিতির নামে মাঝে মধ্যেই গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের সঞ্চিত টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy