কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

রাজধানীর কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট 'আলোর নীরবতা' পালন করা হয়েছে। মঙ্গলবার (১৩

2022-12-13T20:32:21+00:00
2022-12-13T20:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩০৮)
X

রাজধানীর কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট 'আলোর নীরবতা' পালন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে একটি মিনিট নীরবতা পালন করা হয়। কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।

এতে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ গ্রেজুয়েট সোসাইটির সাধারণ সম্পাদক আতিকুল রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির কয়েক শতাধিক সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy