কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায়

2022-12-14T13:03:30+00:00
2022-12-14T13:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১:০৩ পিএম   (ভিজিট : ২৩০)
X


সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পর্যায়ক্রমে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিহাতী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অফিসার্স ক্লাব, কালিহাতী পৌরসভা, বাংলাদেশ স্কাউটস কালিহাতী উপজেলা শাখা, উপজেলা আওয়ামী যুবলীগ, কালিহাতী সাধারণ পাঠাগার, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল ও মিজানুর রহমান মজনু, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy