প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১:০৫ পিএম (ভিজিট : ২৩৯)

X
নেত্রকোনার কৃতি সন্তান বিরিশিরি কালচারাল একাডেমীর পরিচালক গীতিকার সুজন হাজং আনন্দ লহরী পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২২’-এ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন ২৫ ডিসেম্বর। বিষয়ভিত্তিক গানের অন্যতম গীতিকবি সুজন হাজং।
বিশেষ দিন উপলক্ষ্যে গান লিখে নিজস্ব অর্থায়নে সেগুলো পেশাদার সংগীতজ্ঞদের নিয়ে তৈরি করছেন। গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের স্বনামধন্য সব কণ্ঠশিল্পীরা সুজন হাজংয়ের গানে কণ্ঠ দিয়েছেন। বিষয়ভিত্তিক গানে বিশেষ অবদান রাখায় এ বছর ‘আনন্দ লহরী পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২২’-এ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন এই গীতিকবি।
২৫ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আয়োজন। সুজন হাজং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে বেশ কয়েকটি গান লিখে প্রশংসিত হয়েছেন।
এ ছাড়াও তিনি জাতীয় শোক দিবস, মুজিববর্ষ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আওয়ামী লীগের উন্নয়ন ও সাফল্য, পরিবেশ দিবস, কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে নিয়েও গান লিখেছেন। উল্লেখ্য, এর আগে সুজন হাজং সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১, সলীল চৌধুরী স্মৃতি পদক ২০১৯ (পশ্চিমবঙ্গ, ভারত), ডায়মন্ড হারবার প্রেস ক্লাব সম্মাননা (কলকাতা ২০১৮), বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি পুরস্কার ২০১৯, জাতীয় সাহিত্য পদক ২০১৮, শেখ রাসেল স্মৃতি পাঠাগার পদক ২০১৭, বাউল সাধক কবি রশিদ উদ্দিন পদক ২০১৭, বাউল তরী পদক ২০১৮ ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন।
-বাবু/এ.এস