প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:২১ পিএম (ভিজিট : ২৬৬)

X
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন বাদল, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বালিজুড়ী এফ. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান-সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস