ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে

2022-12-14T14:48:36+00:00
2022-12-14T14:48:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:৪৮ পিএম   (ভিজিট : ২৫৮)
X


নীলফামারীর ডিমলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে ১৯৭১ সালে শাহাদৎ বরণকারী বীরমুক্তিযোদ্ধাদের ১টি গণকবরসহ ডিমলায় পৃথক পৃথক ২২টি কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আশরাফ আলী, ইউএনও বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার (মিন্টু), উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্রনাথ রায়, অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, ছাত্রলীগের আহবায়ক মো: আবু সায়েম সরকার সহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেই সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার পশ্চিম ছাতনাই ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের একটি গণকবরের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে শহীদ স্মৃতি বধ্যভূমিতে ১১টি শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১টি করে কবল ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার (এমপি)’র নিজস্ব তহবিল হতে নগদ অর্থ প্রদান করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy