জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা : তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ যখন শেষ

2022-12-14T17:48:38+00:00
2022-12-14T17:48:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা : তোফায়েল আহমেদ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২২০)
X

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে, আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনী বেছে বেছে মহান ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমার অনেক প্রিয় শিক্ষক এই দিনে জীবন দিয়েছেন।

বুধবার বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করেছি। আমিও মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসেবে ৮ জেলার দায়িত্ব পালন করেছি। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ও মোহাম্মদ ইউনুস প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy