ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠালে টার্গেট করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।আল

2022-12-14T20:33:55+00:00
2022-12-14T20:33:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠালে টার্গেট করবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৮২)
X

ইউক্রেনের জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত  হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র কিয়েভে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে যাচ্ছে।

রাশিয়া যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিন বলছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার জন্য ‘বৈধ টার্গেট’ হবে। অর্থাৎ ইউক্রেনে এই অস্ত্র পাঠালে তাতে হামলা চালাবে রাশিয়া এবং সেই হামলা হবে বৈধ। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর ঘোষণা দিতে পারে।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় রাশিয়া অবশ্যই টার্গেট করবে। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউসের ইউক্রেনীয় নীতিমালা–বিষয়ক এককালীন নেতা আলেক্সান্ডার ভিন্দামান বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য ‘খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখবে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy