গাইবান্ধায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত আটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)

2022-12-15T09:52:56+00:00
2022-12-15T10:08:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৯:৫২ এএম  আপডেট: ১৫.১২.২০২২ ১০:০৮ এএম  (ভিজিট : ১৯১)
X


গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত আটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে চার যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy