প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১:০২ পিএম (ভিজিট : ৩৮৬)

X
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে শাহরিয়া খান শ্রাবণ (১৭) নামে এক সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত আড়াই টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণের মৃত্যু হয়। এ দূর্ঘটনায় সেজান খান (১৫) নামে আরও এক ছাত্র আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার ভোর রাতে বালিজুড়ী-জামথল সড়কের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মাদারগঞ্জ পৌরসভার উত্তর গাবেরগ্রাম এলাকার মালেশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খানের একমাত্র সন্তান। আহত সেজান খান ওই এলাকার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম খান শাহালীর ছেলে।
জানা গেছে, গত বুধবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার চাঁদপুর সন্ধাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ফুটবল খেলা দেখে বালিজুড়ী বাজারে যাওয়ার পথে বালিজুড়ী পশ্চিম পাড়া আহলে হাদিস ঈদ গাহ মাঠ সংলগ্ন ব্রীজের সাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শ্রাবণ ও আরোহী সেজান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জামালপুর হাসপাতালে রেফার্ড করে। তাদেরকে অবস্থা আরও অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শ্রাবণ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত আড়াই টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুত্বর আহত সেজান ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় কাউন্সিলর হানিফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-বাবু/এ.এস