শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্ত্বা ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত পরিবার ও অধ্যায়নরত শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে

2022-12-15T13:04:33+00:00
2022-12-15T13:04:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১:০৪ পিএম   (ভিজিট : ২০০)
X


বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্ত্বা ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত পরিবার ও অধ্যায়নরত শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায়  উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৬৮ পরিবারকে ৪ হাজার টাকা করে ২ লক্ষ ৭২ হাজার টাকা, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ৪৩ জনকে ৪ হাজার টাকা করে ১ লক্ষ ৭২ হাজার টাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ৪ হাজার টাকা   এবং ২০ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৩২ হাজার টাকাসহ মোট ৫ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy