সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এক যুবক নিহত

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল

2022-12-15T14:42:46+00:00
2022-12-15T14:42:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এক যুবক নিহত
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ২:৪২ পিএম   (ভিজিট : ২২৮)
X


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শিয়ালকোল বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিয়ালকোল বাজারে একটি বাস মোটরসাইকেলকে  পিছন থেকে ধাক্কা দিলে তাৎক্ষণিক ভাবে মোটরসাইকেল চালক নিহত হয়। পরে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিয়ালকোল বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে শহর হতে নলকার দিকে যাচ্ছিলো। এ অবস্থায় শিয়ালকোল বাজারে পৌছলে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে এমন ঘটনা ঘটে। বাসটি দ্রুত চলে যাওয়ায় থামানো সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বলেন, বাসের ধাক্কায় এ দুর্ঘনা ঘটেছে। বাসটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিয়েই পালিয়ে গেছে। যার কারনে বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy