সরাইলে ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার ও পুনঃতদন্তের দাবীতে মানববন্ধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের হত্যা মামলার পুনঃ তদন্তের দাবীতে মানববন্ধন করেছেন

2022-12-15T14:45:43+00:00
2022-12-15T14:45:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার ও পুনঃতদন্তের দাবীতে মানববন্ধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ২:৪৫ পিএম   (ভিজিট : ৪৫৮)
X


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের হত্যা মামলার পুনঃ তদন্তের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের সাবেক কমিটি ও  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলীর পরিচালনায় ও মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দীন ঠাকুর বলেন, ইকবাল আজাদকে আমি রাজনীতিতে এনেছিলাম। সে দেখতে সুদর্শন এবং তার টাকা পয়সা থাকায় আমরা আশা করে ছিলাম ইকবাল আজাদ সরাইলের এমপি হলে এলাকার উন্নয়ন হবে। কিন্তু তাকে কারা গাড়ির ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে এসব কিছুই জানেন আমাদের মহিলা সংসদ সদস্য।

মূল হত্যাকারীদেরকে বাদ দিয়ে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করতে অতি কৌশলে নীল নকশার মাধ্যমে আমরা নিরীহ নিরপরাধ রাজনীতিবিদদেরকে হত্যা মামলার আসামী করা হয়েছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের বিচারের মুখোমুখি করে আমাদেরকে অব্যাহতি দিতে।  এবিষয়ে আমরা লাগাতার আন্দোলন করে যাবো এবং সরকার যদি আমাদের দাবী শেষ পর্যন্ত মেনে না নেন তখন বাধ্য হয়ে আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করবো।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy