প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৩:২৪ পিএম (ভিজিট : ৩০৪)

X
নীলফামারীর ডোমার উপজেলায় ছয় হাজার তিনশত কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ডোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল।
অনুষ্ঠানে তিন হাজার ১৫০জন কৃষককে উফসি ৫কেজি ধানবীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে। এবং তিন হাজার ১৫০জন কৃষককের মাঝে ২কেজি হাইব্রীড ধানবীজ বিতরণ করা হয়।
-বাবু/এ.এস