তালায় তাসের আসরে পুলিশের হানা, পড়ে গিয়ে একজনের মৃত্যু

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় তাস খেলার সময় পুলিশের তাড়া খেয়ে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার

2022-12-15T17:50:56+00:00
2022-12-15T17:50:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় তাসের আসরে পুলিশের হানা, পড়ে গিয়ে একজনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৭)
X

সাতক্ষীরার তালা উপজেলায় তাস খেলার সময় পুলিশের তাড়া খেয়ে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন ওরফে জমিদার (৫০)। তিনি মাগুরাডাঙ্গা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে। আবুল হোসেন কৃষিকাজ করতেন বলে জানা গেছে। তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাগুরাডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালান তালা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সরকার। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মারা যান। 

ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অপর দুই জুয়াড়িকে আটক করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy