আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জামালপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শ্রাবণ খানের (১৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিজান খান

2022-12-15T18:10:20+00:00
2022-12-15T18:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

জামালপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শ্রাবণ খানের (১৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিজান খান (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রাবণ পৌরসভার চাঁদপুর এলাকার সাইফুল খানের ছেলে এবং সিজান একই এলাকার শফিকুল খানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে মাদারগঞ্জের একটি বাজারে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সেমিফাইনাল খেলা দেখছিলেন তারা। খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় রাত ৩টার দিকে বালিজুড়ী-জামথল সড়কের বালিজুড়ী পশ্চিমপাড়া অংশে পৌঁছলে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুইজনই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে শ্রাবণ মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন  বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy