ঘাটাইলে হেরোইনসহ আটক ১

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান (৩১) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‌্যাব)। বৃহস্পতিবার (১৫

2022-12-15T18:34:57+00:00
2022-12-15T18:34:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে হেরোইনসহ আটক ১
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৩৭)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান (৩১) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‌্যাব)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

আটক সাকিবুল নাটোরের গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার নামে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy