যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা এবং

2022-12-15T19:25:49+00:00
2022-12-15T19:25:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

যশোরে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা এবং বৃহস্পতিবার ভোর চারটায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে যশোর শহরতলীর ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত হন। তারা হলেন- সদর উপজেলার চাঁচড়া খামারপাড়া এলাকার আবদুল মোজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও বর্মণপাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ (৫৫)।

নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, দত্তপাড়া খালে মাছ ধরার জন্য একটি বাইসাইকেলে যাচ্ছিলেন আফ্রিদি ও সূর্য বর্মণ। পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী একটি ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। 

এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হন। তারা হলেন মনিরামপুরের মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৮)। নিহতরা দুইজন সম্পর্কে খালাতো ভাই। 

মনিরামপুর থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান জানান, ওই দুই যুবক মোটরসাইকেলে রাজগঞ্জ থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি সেঁতুতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy