কক্সবাজার সৈকতে ৪২ ফুট উচ্চতার ‘বর্জ্য দৈত্য’

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

প্লাস্টিক বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ৪২ ফুট উচ্চতার ‘বর্জ্য দৈত্য’ বানানো হয়েছে। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা

2022-12-15T19:37:14+00:00
2022-12-15T19:37:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজার সৈকতে ৪২ ফুট উচ্চতার ‘বর্জ্য দৈত্য’
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২৩৩)
X

প্লাস্টিক বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ৪২ ফুট উচ্চতার ‘বর্জ্য দৈত্য’ বানানো হয়েছে। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই প্লাস্টিক দৈত্য বানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, সমুদ্রকে রক্ষা করতে পারলে রক্ষা হবে প্রকৃতি ও প্রতিবেশ। বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে- কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য নিয়ে বানানো হয়েছে এই বর্জ্য দৈত্য। ৪২ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি বানাতে লেগেছে ৮ টন প্লাস্টিক বর্জ্য। সময় লেগেছে ৭ দিন। 

বিজয় দিবসের প্রাক্কালে সমুদ্র দূষণ রোধে সচেতনতা তৈরিতে এই ভাস্কর্য বানানো হয়েছে। এটি এশিয়ার সর্ববৃহৎ বর্জ্য ভাস্কর্য বলে দাবি ভাস্কর আবীর কর্মকারের। আবীর কর্মকারের সঙ্গে এ ভাস্কর্য তৈরিতে কাজ করেছেন শুভ্র, নির্ঝর, সাব্বির, বিপ্লব ও উজ্জল। সাত দিন প্রদর্শনীর পর এই ভাস্কর্যে লাগানো প্লাস্টিক পুনরায় প্রক্রিয়াজাত করা হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মানস পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আকরাম হোসেন বক্তব্য দেন। এ সময় ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy