পঞ্চগড়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭ 

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে

2022-12-16T14:29:44+00:00
2022-12-16T14:34:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭ 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ২:২৯ পিএম  আপডেট: ১৬.১২.২০২২ ২:৩৪ পিএম  (ভিজিট : ২০৩)
X

পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন নয়মাইলের ফুলতলা এলাকায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে বিআরটিসি বাসের সঙ্গে সাদমান বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনাটি ঘটে।


পুলিশ ও স্থানীরা জানায়, সকালে বিআরটিসি বাসটি বাংলাবান্ধা থেকে বগুড়া উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে পঞ্চগড় থেকে আসা সাদমান নামের একটি বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নয় মাইল এলাকায় বিআরটিসি বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস। তবে প্রাণে বেঁচে যান যাত্রীরা। এ সময় দুই বাসের যাত্রীরা আহত হলে স্থানীয়দের খবরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।


তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসগুলো রাস্তা থেকে সরানো হচ্ছে। 


বাবু/এসআর







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy