কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরতলীর চাউলের বর্ডার

2022-12-16T15:20:26+00:00
2022-12-16T15:29:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৩:২০ পিএম  আপডেট: ১৬.১২.২০২২ ৩:২৯ পিএম  (ভিজিট : ১৯০)
X

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন।  শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরতলীর চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ মোল্লা (৪০) কুষ্টিয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে চাচাতো শালা আলমগীর পাথর দিয়ে ঘুমন্ত সিরাজের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহতের স্ত্রী পারভিন খাতুন বলেন, কয়েক মাস আগে আমার স্বামী আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে।আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy