মাগুরায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শহরের

2022-12-16T16:15:41+00:00
2022-12-16T16:15:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাগুরায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

মাগুরায় যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে  মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সকাল ৭টায় করেন শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াচ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ৬টায় আছাদুজ্জামান মিলনায়তনে ‘জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধেও চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy