কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজারের সর্বস্তরের মানুষ।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর

2022-12-16T18:12:28+00:00
2022-12-16T18:16:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পিএম  আপডেট: ১৬.১২.২০২২ ৬:১৬ পিএম  (ভিজিট : ২৮৬)
X

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজারের সর্বস্তরের মানুষ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সকাল থেকে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন ঢল নামে শহীদ মিনারে।

জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাতে কক্সবাজারের সবকটি সড়কে মানুষের গন্তব্যস্থল ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান৷

তারপর শ্রদ্ধা জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, বীরমুক্তিযোদ্ধাগণ,কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল,পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন৷

এছাড়াও কক্সবাজারের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

৫১তম বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদী। এরপরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বিমানবন্দর সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন৷ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,সালাম গ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, আপ্যায়ন আর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ  নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলায় উদযাপিত হল মহান বিজয় দিবস৷

বাবু/ জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy