ডোমারে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্তরে

2022-12-16T18:30:58+00:00
2022-12-16T18:36:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম  আপডেট: ১৬.১২.২০২২ ৬:৩৬ পিএম  (ভিজিট : ৩০৯)
X

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্তরে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সকাল সাড়ে আটটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। পরে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।সকাল সাড়ে নয়টায় ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সরকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, ওসি মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শমছের আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হিরামন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
                                           






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy