আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে মিষ্টি ও গাছ বিনিময়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই

2022-12-16T19:34:25+00:00
2022-12-16T19:34:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে মিষ্টি ও গাছ বিনিময়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই যৌথ 'রিট্রিট সেরিমনি'র আয়োজন করে। এ সময় দু’পক্ষের মধ্যে মিষ্টি ও গাছ বিনিময় হয়।

বেলা সাড়ে চারটার দিকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেয় বিজিবি। ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয় গাছের চারা। বিউগলের সুর আর বুটের শব্দে মুখর ছিল আখাউড়া স্থলবন্দর এলাকা। চৌকস বিজিবি ও বিএসএফ জওয়ানদের প্যারেডে কিছুক্ষণের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল সীমান্তের শূন্যরেখা। এ সময় দু'পাশে উপস্থিত দুই দেশের হাজারো মানুষ নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওয়ন কমান্ডার কর্ণেল কাজী শামীম, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ ১২০ ব্যাটালিয়নের অধিনায়ক রাখনেশ কুমার, লঙ্কামোড়া কম্পানি কমান্ডার বিনদ সিং।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy