বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।শুক্রবার

2022-12-16T20:44:32+00:00
2022-12-17T00:15:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম  আপডেট: ১৭.১২.২০২২ ১২:১৫ এএম  (ভিজিট : ২৩৮)
X


মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটনের নেতৃত্বে সকল সদস্যবৃন্দরা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন) বলেন, বিজয় দিবস বাংলাদেশের সব মানুষের জন্য একটা অনুভূ‌তির নাম। আর এ দিবস‌টিকে শুধু স্মরণ করলেই হবে না বরং দিবস‌টির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে মু‌ক্তিযুদ্ধের চেতনাকে জা‌গিয়ে তুলতে হবে। রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব অপশ‌ক্তিকে। বীর শহীদদের স্মরণে অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন গুলোর মতো আশুলিয়া প্রেসক্লাবও শ্রদ্ধা জানিয়েছে। আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা চির অম্লান হয়ে থাকুক।

এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সকল সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবা‌দিকরাগণ উপস্থিত ছিলেন।


-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy