প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:৫০ পিএম (ভিজিট : ২১৫)

X
মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা-২ (৬১ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যেগে সীমান্তবর্তী গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। এ সময় প্রায় দুই শতাধিক দুস্থদের ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদান করা হয়।
শুক্রবার সকালে উপজেলার জোতবাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বিজিবির শীত বস্ত্র পেয়ে খুশি স্থানীয় ষাটোর্দ্ধ অলেখা বেগম বলেন, কয়দিন থাকি ঠান্ডা বাড়ছে। রাইতত কষ্ট হয়। কষ্ট হয় দেখি এটি আসা। বিজিবি হামাক কম্বল দেইল। এখন আর কষ্ট হইবে না।
এ সময় তিস্তা ব্যাটলিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, সিংগীমারী ও গেন্দুকুড়ি বিওপি কমান্ডারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস