গোমস্তাপুরে বিজয় দিবস পালিত

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ)

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি

2022-12-17T00:18:20+00:00
2022-12-17T00:18:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে বিজয় দিবস পালিত
গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:১৮ এএম   (ভিজিট : ২৬৩)
X


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।  দিবসটি পালন  উপলক্ষে উপজেলা  প্রশাসন, আওয়ামী লীগ,  বিএনপি ও বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠান  আলাদা আলাদা কর্মসূচি  গ্রহণ করে।  উপজেলা  প্রশাসন  গৃহীত  কর্মসূচিতে ছিল, সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে  দিবসের শুভ সুচনা।

এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,  জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে  কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা,  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,  আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান,  গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,  উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন,  রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,  ভাইস চেয়ারম্যান  মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার  শামসুল  আজম, গোমস্তাপুর থানার অফিসার  ইনচার্জ মাহবুবুর রহমান, সরকারি  কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান  প্রধানসহ অন্যরা।

বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে  জাতীয়  ও দলীয়  পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,   শহীদ বেদীতে পুস্পাঘ্য অর্পণ, র‍্যালী ও আলোচনা সভা  করে। গোমস্তাপুর উপজেলা বিএনপির  আহবায়ক বাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  এ্যাড নুরুল ইসলাম সেন্টু, এনায়েত করিম তোকি, ইসমাইল হক,  সাদিকুল ইসলাম ও আব্দুল্লাহ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy