বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের

2022-12-17T11:22:52+00:00
2022-12-17T11:22:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:২২ এএম   (ভিজিট : ১৯০)
X

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকালে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ধামরাইয়ের কাওয়ালিপাড়া, মধূডাঙ্গাসহ বিভিন্ন এলাকার শ্রমিক নিয়ে একটি মিনিবাস ধামরাইয়ের মানিকনগর এলাকায় একটি সিরামিক কারখানায় আসছিল। বাসটি কালামপুর-সাটুরিয়া সড়কের খাগুরতা নামক স্থানে এলেই ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় শ্রমিকরা চিৎকার করে বাসের জানালার কাচ ভেঙে ও দরজা দিয়ে বের হতে থাকে। তবে কয়েকজন শ্রমিক বাসে সিটের নিচে আটকা পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে সিট কেটে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আকলিমা (৪৫) ছরিয়া (৩০) নামে দুজন। আর আহত হন কমপক্ষে ৩০ জন। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, মরদেহ দুটি ধামরাই থানায় আছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy