গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ

2022-12-17T11:27:55+00:00
2022-12-17T11:27:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ এএম   (ভিজিট : ১৭৪)
X

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নওগাঁ জেলার মহাদেবপুর থানার বাগদানা গ্রামের মোশারফ হোসেনের ছেলে রিছান (২৩) ও একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. জাকারিয়া (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই মো. ফারুক হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তারা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে ভোগড়া চৌধুরী বাড়ি এলকার বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে কিসের সাথে, কিভাবে দুর্ঘটনা হয়েছে, তা জানা যায়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy