ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল

2022-12-17T12:10:25+00:00
2022-12-17T12:10:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাড়ে ৩ ঘণ্টা পর
ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:১০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। 

এর আগে সকাল পৌনে ৮টার দিকে  নগরীর কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা বগিটি উদ্ধারে কাজ শুরু করে। তারা প্রথমে লাইনটি মেরামত করে ও পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি লাইনে বসায়। এরপর সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy