সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে : শাহরিয়ার আলম

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা কারোরই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

2022-12-17T15:42:20+00:00
2022-12-17T15:42:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে : শাহরিয়ার আলম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা কারোরই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্তে হত্যাকাণ্ড হোক। বিগত বছরের তুলনায় এ বছর সীমান্ত হত্যা অনেক কম হয়েছে। সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনাকালীন বন্ধ থাকা দুদেশের জেলা প্রশাসক পর্যায়ের আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে। তবে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুদেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একসময় মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পণ্যের বাণিজ্যিক সম্পর্ক ছিল। যা পুনরায় চালু করতে আলোচনা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy