ঈশ্বরগঞ্জে বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “আলোর অনির্বাণ”-এর উদ্যোগে মরহুম শহিদুল আলম স্যারের স্মরণে ৬ষ্ঠ থেকে

2022-12-17T18:51:22+00:00
2022-12-17T18:51:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত
আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ২০৭)
X


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “আলোর অনির্বাণ”-এর উদ্যোগে মরহুম শহিদুল আলম স্যারের স্মরণে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির এবং ২০২২ এস.এসসি পরীক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট হান্ট বই খুলে পরীক্ষার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আলোর অনির্বাণ সংগঠনের বই খুলে এ পরীক্ষার জন্যে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাড়াও নান্দাইল,গৌরিপুর,ময়মনসিংহ সদর,ত্রিশাল এমনকি ঢাকা গাজীপুর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শেণির এবং এস.এস সি ২০২২ এর পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এ বছর  ১৮০০ এর বেশি শিক্ষার্থী রেজিঃ করেছিলো। তবে ১২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এ পরীক্ষাটির যাত্রা শুরু হয় ২০১৯ সালে। তখন ৪টি ইউনিয়নের ৪শ ৫০ জন শিক্ষার্থী বই খুলে পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরবর্তীতে ২০২১ সালে উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের ৬শ ৮৪জন শিক্ষার্থী বই খুলে পরীক্ষার অংশ নেয়। প্রতি শ্রেণীতে মেধা তালিকায় প্রথম ৫ জনের জন্য রয়েছে আকর্ষণীয় ও সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারীর জন্য বিশেষ মেধাবৃত্তি ও পুরস্কার । এবার মোট ৭৫ হাজার টাকার মেধাবৃত্তি পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

২৭টি কক্ষে পরিদর্শকের দায়িত্বে পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিম এবং  সংগঠনটির দাতা সদস্য ও উপদেষ্ঠা সদস্য নুর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক হুমায়ুন কবীর,শাজজালাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মাইক্রোসফট ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী,পারফেক্ট ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও মনিরুজ্জামান মানিক, আলমগীর মুনসুর (মিন্টু) কলেজের প্রভাষক রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।

পরীক্ষায় অংশগ্রহণকারী সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, এ ধরনের পরীক্ষা আমাদের খুব কাজে আসবে এবং মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

সংগঠনের মুখপাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৩০ জন সদস্য রয়েছে আমাদের সংগঠনে। যার উদ্যোগে এ বছর তৃতীয় বার মেধা বিকাশে সহায়ক ব্যতিক্রমী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া করোনা কালে সংগঠনটির উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার স্কুল ল্যাবে উৎপাদন , সুরক্ষা ও খাদ্য সামগ্রী উপজেলার বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধরে রাখার জন্য সকলের সহযোগিতাও কামনা করেন তারা।

উল্লেখ্য যে,আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অতিথিদের উপস্থিতিতে এ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ,শিক্ষাবৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হবে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy