কেরানীগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৫৫ পিএম (ভিজিট : ২৪৯)

X
মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল টাউনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউন ঐক্য সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজী সামসুল হক লিটনের সভাপতিত্ব ও সদস্য মোস্তাক হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, সহ-সভাপতি নুরুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক শুক্কুর আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়া, সামসুদ্দিন ভিস্তি, জসিম সরদার প্রমুখ।
-বাবু/এ.এস