প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৯:৪৯ পিএম (ভিজিট : ২৪৩)

X
আজ ১৭ ডিসেম্বর সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয় আরএমপির ডিবি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি)মো: আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)আব্দুল্লাহ আল মাসুদ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
-বাবু/এ.এস