প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:১৭ পিএম (ভিজিট : ১৮৭)

X
নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রায় এক বছর আগে নড়াইলের আদালতে অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদন্ডাদেশ হয়। রায় ঘোষণার সময় বাবুল পলাতক ছিলেন। কোবরা বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একটি চৌকস টিম খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে কোবরা বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
-বাবু/এ.এস