আখাউড়ায় মাদকসহ আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই কেজি গাঁজা ও ১০ বোতল স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো

2022-12-18T15:19:49+00:00
2022-12-18T15:19:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মাদকসহ আটক ২
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৯ পিএম   (ভিজিট : ২১৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই কেজি গাঁজা ও ১০ বোতল স্কফ সিরাপসহ দুই  মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মোগড়া ইউপির ভবানীপুর গ্রামের মৃত মো. মাজিদুর রহমানের ছেলে মো. ইমরান ভুঁইয়া ও উত্তর ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত মলাই ভুঁইয়ার ছেলে আবুল বাশার জানু।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে শনিবার এই দুজনকে আটক করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গাঁজা ও স্কফ সিরাপসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy