রাজশাহীতে র‌্যাবের অভিযানে ২৫২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বালুরঘাট টাংগন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২৫২ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল ও নগদ

2022-12-18T15:30:59+00:00
2022-12-18T15:30:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে র‌্যাবের অভিযানে ২৫২ বোতল ফেন্সিডিলসহ আটক ২
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৩:৩০ পিএম   (ভিজিট : ২১০)
X

রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বালুরঘাট টাংগন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২৫২ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ আসামি নুরুন্নবী সবুজ (২৪), ও রিপন আহাম্মেদ (২৪)কে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দুইজন ব্যক্তি ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোটরসাইকেল যোগে সারদা বাজার হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে। সংবাদ পাওয়া মাত্রই মহানগরীর কাটাখালী থানাধীন টাংগন বালুরঘাটের সামনে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনার সময় একটি মোটর সাইকেলসহ দুইজন ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কৌশলে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে কাটাখালী থানায় মামলা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy