প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬:০৭ পিএম আপডেট: ১৮.১২.২০২২ ৬:০৮ পিএম (ভিজিট : ১৯২)

X
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র পার্থী আরিফুল ইসলামের সমর্থকের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৪জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার রাতে তাদের উপর এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন, উপজেলার সিন্দুর্না গ্রামের হলদীবাড়ি গ্রামের হরিশ চন্দ্র রায়ের পুত্র অনুকুল চন্দ্র রায় (২৭), একই গ্রামের রবি চন্দ্র রায়ের স্ত্রী পুলকি রাণী (৪৫), পুত্র মহেশ চন্দ্র (৩০) ও আব্দুল খালেকের পুত্র বাবুল হোসেন (২৮)। এ ঘটনায় অনুকুল চন্দ্র বাদী হয়ে নৌকা প্রার্থী নূরল আমিনের বড়ভাই নূরমোহাম্মদ বাবলুকে প্রধান আসামি করে ১২ জনের নামের স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
হাতীবান্ধা থানার এসআই মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কেন্দ্রিক কিনা তা খতিয়ে দেখছি।
বাবু/জেএম