প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ পিএম (ভিজিট : ২৪১)

X
বগুড়া সেনানিবাসে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের উল্লাস ১১ এর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন পিবিজিএম এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি ও জিওসি পত্নী আগত শিল্পীদের সাথে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সাথে মহান বিজয়ের মাসে প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বাবু/জেএম